Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মারা গেলেন ‘ফ্যানটাস্টিক ফোর’ তারকা জুলিয়ান ম্যাকমাহন

‘ফ্যানটাস্টিক ফোর’ সিনেমায় তিনি ভিক্টর ভন ডুম/ডক্টর ডুম চরিত্রে অভিনয় করেন

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

মারা গেছেন জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন। মাত্র ৫৬ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত পরলোকে পাড়ি জমালেন এই অভিনেতা। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে স্থানীয় সময় বুধবার মারা যান জুলিয়ান ম্যাকমাহন। তার স্ত্রী কেলি পানিয়াগুয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে অভিনেতার স্ত্রী কেলি বলেন, ‘‘জুলিয়ান জীবনকে ভালোবাসত। সে তার পরিবারকে ভালোবাসত। বন্ধুদের ভালোবাসত। নিজের কাজকে খুবই শ্রদ্ধা করত। তার হৃদয়জুড়ে ছিল ভক্তদের জন্য গভীর ভালোবাসা। জীবনে যতটা সম্ভব আনন্দ ছড়াতে চাইত সে। এ সময় আমাদের একান্ত প্রার্থনা, আপনারা আমাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখাবেন।’’

১৯৯৮ সালে মুক্তি প্রাপ্ত সুপারন্যাচারাল টিভি সিরিজ ‘‘চার্মড’’-এ কোল টার্নার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। এরপর ২০০৩ সালে শুরু হওয়া মেডিকেল ড্রামা ‘‘নিপ/টাক’’-এ প্লাস্টিক সার্জন ডা. ক্রিশ্চিয়ান ট্রয়ের চরিত্রে অভিনয় করেন, যা তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।

এছাড়াও ২০০৫ সালে ‍মুক্তি প্রাপ্ত ‘‘ফ্যান্টাস্টিক ফোর’’ এবং ২০০৭ সালে ‘‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব দ্য সিলভার সার্ফার’’ সিনেমায় ভিক্টর ভন ডুম/ডক্টর ডুম চরিত্রে তার অভিনয় দর্শক মনে আরও জায়গা করে নেয়।

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্যার উইলিয়াম ম্যাকমাহনের ছেলে তিনি। ব্যক্তিগত জীবনেও বেশ কয়েকবার আলোচনায় ওঠে আসেন তিনি। তার সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী ব্রুক বার্ক। অভিনেতার মৃত্যুতে তার ভক্ত, সহকর্মী ও পরিবারের সদস্যরা শোকাহত।

 

   

About

Popular Links

x