Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বক্স অফিস কাঁপাচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ', পাঁচ দিনে কত আয় করল

চীনসহ ৮২টি দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম

বিশ্বজুড়ে ফের দেখা গেল ডাইনোসরের রাজত্ব! মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’’। ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘‘জুরাসিক পার্ক’’ দিয়ে শুরু হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা। এরপর এসেছে একের পর এক সিক্যুয়েল। এবার এসেছে এই সিরিজের নতুন সংযোজন ‘‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’’।

সিনেমাটি মুক্তি পেয়েছে গত বুধবার। রবিবার (৬ জুলাই) সিনেমাটির প্রযোজনা সংস্থা স্টুডিও থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত বৈশ্বিকভাবে সিনেমাটির ৩১৮.৩ মিলিয়ন ডলার আয় করেছে।

গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত এই সিনেমা ‘‘জুরাসিক ওয়ার্ল্ড’’ সিরিজের চতুর্থ এবং গোটা ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমা। আন্তর্জাতিক বাজারে চীনসহ ৮২টি দেশে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। সিনেমাটি প্রথম পাঁচ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১৭১ মিলিয়ন ডলার, এর মধ্যে চীনেই আয় করেছে ৪১.৫ মিলিয়ন ডলার। দেশটির ৬৫ হাজার পর্দায় চলছে সিনেমাটি, যেখানে ৭৬০টি স্ক্রিন ছিল আইম্যাক্সের।

এছাড়াও উত্তর আমেরিকার ৪,৩০৮টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি পাঁচ দিনে আয় করেছে ১৪৭.৩ মিলিয়ন ডলার। এর মধ্যে ছুটির দিনে আয় করেছে ৯১.৫ মিলিয়ন ডলার, যা গ্রীষ্মকালীন বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।

সিনেমার একটি দৃশ্য/সংগৃহীত

ইউনিভার্সেল পিকচার্সের ১৮০ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। তার সঙ্গে অভিনয় করেছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি। গল্পে এবারও ডাইনোসর আছে, তবে বিষয়টি নতুন মোড় নিয়েছে। ডাইনোসরের ডিএনএ ব্যবহার করে হৃদরোগের চিকিৎসার জন্য এক ভয়ংকর শিকার অভিযানই এই সিনেমার মূল আকর্ষণ।

ইউনিভার্সালের ঘরোয়া পরিবেশনা প্রধান জিম ওর বলেছেন, ‘‘এটা সত্যিই দারুণ সাফল্য। গ্রীষ্মকালে দর্শক ঠিক এমনই কিছু চায়- বড়, মজার আর অসাধারণভাবে নির্মিত অ্যাডভেঞ্চার।’’

তবে সমালোচকরা সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। রোটেন টমেটোসে সিনেমার রেটিং ৫১%, আর প্রথম সপ্তাহে দর্শকরা দিয়েছে ‘‘বি’’ গ্রেড। তবে স্টুডিও বলছে, বয়স ৮ থেকে ৮০, সব বয়সী দর্শক সিনেমাটি দেখতে এসেছেন। সমালোচনাসত্ত্বেও প্রত্যাশার চেয়ে প্রতিটি ক্ষেত্রেই আয় বেশি হয়েছে।

   

About

Popular Links

x