Monday, June 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

পৃথিবীর সেরা ১০টি বিলাসবহুল জাহাজ

বিশ্ববিখ্যাত ১০টি অভিজাত ও বিলাসবহুল জাহাজ সম্পর্কে জেনে বেশ অবাকই হবেন আপনি!    

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৭:১৩ পিএম

বিলাসবহুল জাহাজ সম্পর্কে আমাদের অনেকেরই কৌতূহলের কোনও শেষ নেই। আজ আমরা আপনাদের বিশ্ববিখ্যাত ১০টি বিলাসবহুল জাহাজ সম্পর্কে জানাবো, যেগুলো সম্পর্কে জেনে আপনি বেশ অবাকই হবেন!    

১) ওয়াসিস অব দ্য সি 

২০০৮ সালে এটি ছিল সমুদ্র ভ্রমণের ক্ষেত্রে বৃহত্তম জাহাজ। এর প্রতিটি ডেকে রয়েছে নতুনত্ব। সাথে আধুনিক রেস্তোরাঁ, সুইমিংপুল ইত্যাদি। সমুদ্রের হাওয়ায় মন জুড়ানোর সব উপাদান এতে আছে।

২) এলিউর অব দ্য সি 

অত্যন্ত অভিজাত ও বিলাসবহুল জাহাজ হিসেবে এই জাহাজ বিখ্যাত। থিয়েটার থেকে শুরু করে আইস স্কেটিং, কারাওকে ছাড়াও উন্নত খাবার সব কিছুই এতে আছে।

৩) নরওয়েজিয়ান ব্লিস 

২০টি ডেক, ২,২২০টি কেবিনসহ প্রায় ৪০০০ যাত্রী বহন করতে পারে এই জাহাজ। সাথে আছে ওয়াটার স্লাইডিং এর মত মজাদার রাইড। আরও উন্নত সেবার ব্যবস্থা তো আছেই।

৪) এমএসসি মেরাভিগলিয়া 

এতে আছে ১৫টি ডেক ও ৪৫০০ যাত্রী বহনের ক্ষমতা। এছাড়া প্রাইভেট ওয়াটার পুল, জিম, স্পার মত আধুনিক সুযোগ আপনি পেতে পারেন এখানে। এটি ফ্রান্সে তৈরি এবং পৃথিবীর চতুর্থ বৃহত্তম জাহাজ।

৫) এইডা আনোভা 

জার্মানির তৈরি এই জাহাজ ৫ম বৃহত্তম যাত্রীবাহী জাহাজ। ৬,৬০০ যাত্রী নিতে পারে এটি এবং এতে ১৭টি রেস্তোরা, থিয়েটার রয়েছে। এতে ২১ টি বিভিন্ন ধরনের কেবিন আছে। পছন্দমত আপনি নিতে পারেন যেকোনো একটি। 

৬) হারমোনি অব দ্য সি 

এই জাহাজে আসলে আপনার মনে হবে আধুনিক কোনও শহরে আপনি আছেন। রঙ বেরঙের ডেক ও অসাধারণ ডিজাইনে তৈরি এই জাহাজ। এতে প্রায় ৬,৬৮৭ জন যাত্রী একসাথে ভ্রমণ করতে পারে।

৭) এমএসসি বেলিসসিমো 

এই জাহাজ এই বছরের মার্চ মাসে প্রথম যাত্রা শুরু করে। সিরক ডু সোলিলের সাথে এই জাহাজের চুক্তি আছে। এখানকার শিল্পীরা প্রায় এখানে দর্শকদের বিনোদন দেন। 

৮) পোনান্টস লো লেপারহাউস 

অন্যান্য জাহাজের মত এটি অত বিশাল নয়। তবে এটি এমন সব জায়গায় নিয়ে যাবে যেখানে বড় জাহাজ যেতে পারেনা সহজে। এখানে রুমগুলো আপনাকে সব আধুনিক সুযোগ-সুবিধা দিবে।

৯) এমএসসি সি সাইড 

আধুনিক প্রযুক্তির সব সুযোগ-সুবিধা সমন্বিত এই জাহাজে আরও আছে স্পা, বিউটি সেলুনের মত সব সেবা। এছাড়া মনোরম সৌন্দর্য উপভোগ করার মত জায়গাও আছে এখানে। 

১০) মেরি কুইন টু

এতেও অন্যান্য জাহাজের মত আছে সুযোগ-সুবিধা। আপনি এখানে গলফ খেলতে পারবেন, টেবিল টেনিস, বাস্কেটবল ছাড়াও আছে বেশ আধুনিক সেবার ব্যবস্থা।

   

About

Popular Links

x