Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল প্লেনের দরজা

যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজাটি ভেঙে যায়

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১১:৩৩ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত আড়াই টায় বোয়িং ৭৭৭-৩০০ মডেলের বিমানে এ ঘটনাটি ঘটে।

বিমানবন্দর সূত্র জানা যায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়।

এ সময় প্লেনটির ভেতরে শুধু পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। ফ্লাইটের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ। তবে তারা নিরাপদ রয়েছেন। এই প্লেনটির রাত পৌনে ৩টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল।

কুয়েত এয়ারওয়েজ সূত্র জানায়, দরজা ভেঙে যাওয়ার কারণে কুয়েতগামী যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এছাড়াও যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

   

About

Popular Links

x