Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চায়ের সঙ্গে দিচ্ছেন ‘সুখটান’, অজান্তেই শরীরের যেসব ক্ষতি করছেন

এমনিতেই সিগারেট পান ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাক সম্ভাবনা বাড়িয়ে দেয়

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম

আমাদের অনেকেরই চায়ের সঙ্গে সিগারেট পান করার অভ্যাস রয়েছে। এতে শরীরের হতে পারে অনেক বড় ক্ষতি। এমনিতেই সিগারেট পান করলে ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। চায়ের সঙ্গে তা খেলে আরও ক্ষতি বাড়বে।

চা ও সিগারেট একসঙ্গে পান করলে পরিপাকতন্ত্রে সমস্যা দেখা দিতে পারে। ক্যান্সারের সমস্যাও বেড়ে যায়। দিনে অতিরিক্ত গরম চা পান করলে এমনিতেই ক্যান্সারের সম্ভাবনা আপনার বাড়বেই।

তামাক ও অ্য়ালকোহল দুটো ক্যান্সারের প্রবণতা বাড়ায়, তাই চিকিৎসকরা দুটো থেকেই দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন। দুধ চা ও সিগারেট একসঙ্গে খেলে দাঁতেরও ক্ষতি হয়। দাঁতের হলুদ আস্তরণ পরে যায়। এছাড়া মাড়িও ফুলে যায়।

আপনি যদি চায়ের সঙ্গে ধূমপান করেন, আর অতিরিক্ত ধূমপান করেন, তবে মাড়ির রক্ত সরবরাহ কমিয়ে দেয় তা।

   

About

Popular Links

x