পুরুষের তুলনায় নারীরা ব্যথা অনুভব করেন বেশি তীব্রভাবে। বিজ্ঞানভিত্তিক এক তথ্যে বলা হয়েছে, নারীদের শরীরে স্নায়ুর (নার্ভ) ঘনত্ব পুরুষের চেয়ে বেশি থাকায় একই মাত্রার ব্যথা তাদের কাছে বেশি তীব্র মনে হয়। ফিজিওলজি বিষয়ক এই তথ্য সায়েন্টিফিক আমেরিকানের নামে প্রচারিত একটি গ্রাফিক্সে উঠে এসেছে।
ওই তথ্য অনুযায়ী, নারীদের মুখের প্রতি বর্গ সেন্টিমিটার ত্বকে নার্ভ তন্তু আছে ৩৪টি। পুরুষের ক্ষেত্রে এ সংখ্যা ১৭টি, অর্থাৎ নারীদের অর্ধেক। নার্ভ তন্তু বেশি থাকায় নারীদের শরীরে ব্যথা শনাক্তকারী রিসেপ্টরের সংখ্যাও বেশি। ফলে একই ধরনের উদ্দীপনা বা আঘাতে পুরুষের তুলনায় নারীরা ব্যথা অনুভব করেন অনেক বেশি।
তথ্যে আরও বলা হয়েছে, ব্যথা সহ্য করার ক্ষমতাও নারীদের বেশি। একই ব্যথা দ্বিতীয়বার এলে তা নারীদের কাছে যতটা সহনীয় হয়ে যায়, পুরুষের কাছে ততটা হয় না। অর্থাৎ নারীরা ব্যথা বেশি অনুভব করেন, আবার সহ্যও করেন বেশি।



