নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে একটি মসজিদে ফজরের নামাজের সময় বন্ধুকধারীদের হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও অনেকেই আহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মুসল্লিরা গতকাল মঙ্গলবার ভোরে নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হন। তখন বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে। স্থানীয় পশুপালক ও কৃষকেরা জমি ও পানির সীমিত প্রাপ্যতা নিয়েও সেখানে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত জুনে এমনই একটি হামলায় দেশটির উত্তর-মধ্যাঞ্চলে প্রায় শতাধিক মানুষ মারা যান।
মঙ্গলবারে হতাহতের এই ঘটনার পর আরও হামলা ঠেকাতে উঙ্গুয়ান মানতাউ গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের কমিশনার নাসির মুয়াজু।



ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস দুর্ঘটনায় ১৭ শিশুসহ নিহত ৭১