Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

তেলাপোকা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিলো ‘ভারত সরকার’

সিজেপি ভারতে ক্ষমতাসীন দলকে ব্যঙ্গ করে গড়ে ওঠা একটি রাজনৈতিক আন্দোলন

আপডেট : ২৩ মে ২০২৬, ০৮:৪৯ পিএম

ভারতে ক্ষমতাসীন দলকে ব্যঙ্গ করে গড়ে ওঠা একটি রাজনৈতিক আন্দোলনের অফিশিয়াল ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে। 

‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বা ‘তেলাপোকা জনতা পার্টি’ নামের এই ব্যঙ্গাত্মক আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিত দীপক এ অভিযোগ করেন। 

শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি জানান, তাদের মূল ওয়েবসাইটটি সরকারি হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার তাদের এক প্রতিবেদনে ওয়েবসাইট বন্ধের বিষয়টি তুলে ধরেছে। 

চলতি মাসের শুরুর দিকে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার যুবকদের তেলাপোকার সঙ্গে তুলনা করে একটি মন্তব্য করেছিলেন। তার এই মন্তব্যের প্রতিবাদে এবং ব্যঙ্গাত্মক জবাব দিতে মাত্র এক সপ্তাহ আগে অভিজিত দীপক এই আন্দোলনের সূচনা করেন। 

প্রধান বিচারপতি অবশ্য পরবর্তীতে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, তার মন্তব্যটি কেবল জাল সার্টিফিকেটধারী ব্যক্তিদের উদ্দেশ্য করে ছিল এবং ভারতের যুবসমাজই মূলত উন্নত ভারতের মূল ভিত্তি। 

তবে, এই ব্যাখ্যা সত্ত্বেও জনমনে তৈরি হওয়া ক্ষোভকে কাজে লাগিয়ে দীপক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের সঙ্গে মিল রেখে ব্যঙ্গাত্মকভাবে ককরোচ জনতা পার্টি-সিজেপি গঠন করেন। 

মাত্র এক সপ্তাহের মধ্যে এই অনলাইন জনপ্রিয়তা লাভ করেছে। সাইবার আক্রমণের শিকার হওয়ার আগে দলটির ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার সংখ্যা ২২ মিলিয়ন বা ২ কোটি ২০ লাখ ছাড়িয়ে যায়। 

দীপক দাবি করেছেন, গত সাত দিনে প্রায় ১০ লাখ মানুষ তাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন। তেলাপোকা জনতা পার্টি এ মুহূর্তে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলছে। 

   

About

Popular Links

x