Wednesday, June 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইউরোপের স্বপ্নে মৃত্যুর মিছিল: ৫ মাসে সাগরে মৃত্যু ১,৩০০ জনের

এ তথ্য জানিয়েছে অভিবাসনপথ পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাস

আপডেট : ১০ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

উন্নত জীবন ও পরিবারের স্বপ্ন পূরণের আশায় ইউরোপে পাড়ি দিতে গিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে স্পেনের উপকূলে পৌঁছানোর পথে ১ হাজার ৩১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে অভিবাসনপথ পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাস।

সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৪২ জন নারী ও ১২৯ জন শিশু রয়েছেন। এছাড়া অন্তত ২৭টি নৌকা যাত্রীসহ নিখোঁজ হয়েছে, যাদের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।

প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে ক্যানারি দ্বীপে সফরের আগে, যেখানে অভিবাসনপ্রত্যাশীদের প্রতি ইউরোপীয় দেশগুলোর আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। তিনি অভিবাসীদের দুর্দশাকে এমন একটি সংকট হিসেবে উল্লেখ করেছেন, যা আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইউরোপমুখী অভিবাসন ঠেকাতে মৌরিতানিয়াসহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। ফলে অভিবাসনপ্রত্যাশীরা নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে আরও দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নিতে বাধ্য হচ্ছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টাকালে ৩ হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হন।

প্রসঙ্গত, ক্যানারি দ্বীপপুঞ্জ ও পশ্চিম আফ্রিকার উপকূলের মধ্যকার সর্বনিম্ন দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। এছাড়া অনেক অভিবাসনপ্রত্যাশী মরক্কো থেকে স্পেনের সীমান্তবর্তী সংকীর্ণ সমুদ্রপথ পাড়ি দেওয়ারও চেষ্টা করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।

সূত্র: রয়টার্স।

   

About

Popular Links

x