Wednesday, July 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভিসা নিয়ে যে দুঃসংবাদ দিলো জাপান সরকার

সাম্প্রতিক বছরগুলোতে জাপানে পর্যটকের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে

আপডেট : ৩০ জুন ২০২৬, ০১:২১ পিএম

বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে জাপান। আগামী ১ জুলাই থেকে দেশটিতে ভিসা ফি উল্লেখযোগ্য হারে বাড়ছে, যা প্রায় ৪০০% পর্যন্ত পৌঁছাবে।

সিএনবিসি বলছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে একবার প্রবেশের (সিঙ্গেল-এন্ট্রি) ভিসার ফি ৩,০০০ ইয়েন থেকে বেড়ে ১৫,০০০ ইয়েন এবং মাল্টিপল-এন্ট্রি ভিসা ৬,০০০ ইয়েন থেকে বাড়িয়ে ৩০,০০০ ইয়েন নির্ধারণ করা হয়েছে।

জাপান সরকার জানিয়েছে, দীর্ঘ সময় ধরে ভিসা ফি অপরিবর্তিত ছিল। কিন্তু বর্তমান সময়ে ইয়েনের দুর্বলতা, মূল্যস্ফীতি এবং প্রশাসনিক খরচ বৃদ্ধির কারণে এই ফি সমন্বয় করা জরুরি হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে জাপানে পর্যটকের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এতে পরিবহন, অবকাঠামো ও সরকারি সেবার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। সেই চাপ সামাল দিতে এবং ব্যবস্থাপনার খরচ আংশিকভাবে পূরণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিশ্লেষকরা মনে করেন, এই ফি বৃদ্ধি মূলত পর্যটক কমানোর উদ্দেশ্যে নয়, বরং বাড়তি ব্যয় সামলানোর একটি অর্থনৈতিক পদক্ষেপ। একই সঙ্গে দেশ ছাড়ার সময় যাত্রীদের ওপর আরোপিত ট্যাক্সও ১,০০০ ইয়েন থেকে বাড়িয়ে ৩,০০০ ইয়েন করা হচ্ছে।

সরকারের আশা, পর্যটন খাতে জাপানের আকর্ষণ এতটাই শক্তিশালী যে এই পরিবর্তনে পর্যটকের প্রবাহে বড় ধরনের প্রভাব পড়বে না।

   

About

Popular Links

x