Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিকআপ চাপায় প্রাণ গেলো তীর্থযাত্রী ৮ বৌদ্ধ ভিক্ষুর

থাইল্যান্ড পুলিশ জানায়, ১১ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন শিশু গাড়িটি চালাচ্ছিল

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম

থাইল্যান্ডে ১১ বছর বয়সী এক শিশুর চালানো বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় অন্তত আটজন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দেশটির মুকদাহান প্রদেশের না সি নুয়ান গ্রামের হুয়াই সিং এলাকার একটি সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে রক্তাক্ত অবস্থায় ভিক্ষুদের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

পুলিশের কর্মকর্তারা জানান, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিক্ষুদের দলের ওপর উঠে যায়। যে কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরকে মুয়াং জেলা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনায় পড়া গাড়িটি ছিল একটি ইসুজু পিকআপ ট্রাক। ১১ বছর বয়সী এক শিশু সেটি চালাচ্ছিল। শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওই শিশু তার পরিবারের কাউকে না জানিয়ে গাড়ি নিয়ে বের হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন ভিক্ষুরা। স্থানীয় সময় বেলা ১২টার দিকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি পিকআপ ট্রাক ওই ভিক্ষুদের চাপা দেয়।

কর্তৃপক্ষর বরাত দিয়ে প্রতিবেদনে হয়েছে, পিকআপ ট্রাকের চাপায় পাঁচ ভিক্ষু দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া অন্য তিনজন মুকদাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই দুর্ঘটনায় ১৮ জন ভিক্ষু আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন।

দেশটির পুলিশ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার আগে ৩৪ জন ভিক্ষুর ওই দলটি ওয়াত রই প্রা পুত্তাবাত ফু মানোরোমে সকালের খাবার খান। এরপর মুকদাহানের দন তান জেলার দিকে পুনরায় পায়ে হেঁটে তীর্থযাত্রা শুরু করেন তারা।

   

About

Popular Links

x