Monday, July 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

যেভাবে যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করলো ইরান

একই অভিযানে তিন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম

হরমুজ প্রণালিকে ঘিরে আবারও শুরু হয়েছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা। এরইমধ্যে জর্ডান, কুয়েত, কাতারের ৪ টি মার্কিন স্থাপনায় হামলার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার (১২ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে,  “নির্ভুল ড্রোন অভিযান” চালিয়ে কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে সংস্থাটি।

ওই বিবৃতিতে আরো দাবি করা হয়, তারা সম্পূর্ণ উৎক্ষেপণ ব্যবস্থা এবং এর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্র পড সম্পূর্ণ ধ্বংস করেছে। একই অভিযানে তিন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। 

তবে এই দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
 
আইআরজিসির দাবি, এসব ক্ষেপণাস্ত্র ইরানের দিকে হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল। 

এর আগে কুয়েত জানিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলের তিনটি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানি (কেওসি) পরিচালিত একটি অফশোর তেল প্ল্যাটফর্মে হামলার ঘটনা ঘটেছে। এতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত একজন কর্মী আহত হয়েছেন। তবে হামলার জন্য কোনো পক্ষকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি কুয়েত।

হিমার্স কী

উইকিপিডিয়া বলছে, হিমার্স হচ্ছে, এম ১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, যা মূলত একটি হালকা মাল্টিপল রকেট লঞ্চার, ১৯৯০-এর দশকের শেষের দিকে মার্কিন সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল এ সিস্টেমটি। এটি ইউএস আর্মি ফ্যামিলি অফ মিডিয়াম ট্যাকটিক্যাল ভেহিকলস এম১১৪০ ট্রাকের স্ট্যান্ডার্ড ফ্রেমে স্থাপন করা হয়।

হিমার্স একটি পড বহন করে, যাতে হয় ছয়টি গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রকেট অথবা একটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম মিসাইল থাকে।

   

About

Popular Links

x