জর্ডান, বাহরাইন ও কুয়েতের চারটি মার্কিন ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইরান।
সোমবার (১৩ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।
আইআরজিসি বলছে, গত ৪৮ ঘণ্টায় শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করে চিহ্নিত স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অঞ্চলে থাকা শত্রু ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনের বরাতে সিএনএন বলছে, ইরানের মাহশাহর শহরের একটি পানির পাম্পে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
এরআগে, রবিবারও ইরান-যুক্তরাষ্ট্রের দুই দেশের ভেতর হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। হরমুজ প্রণালিতে একটি জাহাজের ওপর হামলার কারণে দুই দেশের মধ্যে পুনরায় যুদ্ধ পরিস্থিতি শুরু হয়।



