Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রের হামলার পর কুয়েত, বাহরাইনসহ ৪ দেশে পাল্টা হামলা ইরানের

জর্ডানের একটি বিমানঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় তারা

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পরই ইরানের ওপর নতুন করে হামলা শুরু করা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র।

রবিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সেন্টকম জানিয়েছে, আইআরজিসি বাহিনী সাইপ্রাসের পতাকাযুক্ত একটি জাহাজে "সরাসরি হামলা" চালানোর পর "এই সপ্তাহে তৃতীয়বারের মতো হামলা" চালিয়েছে দেশটি।

এদিকে, যুক্তরাষ্ট্রের হামলার পরই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, জর্ডান, কাতার, কুয়েত ও বাহরাইনে বিমানঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান।

এরমধ্যে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা নিশানা করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এছাড়াও, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে, সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আলজাজিরাকে দেশগুলো থেকেই এ হামলার কথা নিশ্চিত করা হয়।

এছাড়া, বাহরাইনে ও কুয়েতে ড্রোন হামলার কথা জানিয়েছে ইরান নিজেই।

   

About

Popular Links

x