Monday, July 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

নওগাঁয় শোবার ঘরে থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

পুলিশের ধারনা, বিষাক্ত কোনো খাবার খাইয়ে তাদের হত্যা করা হতে পারে

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০১:১১ পিএম

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ির শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লোকমান মণ্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে দুজনে ঘুমাতে যান। ভোর ৪টা দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে খাটের উপর এসে তাদের মরদেহ দেখতে পায় তারা।

স্থানীয়দের দাবি, ছেলে মুক্তার হোসেন নেশা ও জুয়ায় আসক্ত। নেশার জন্য বাবা-মার কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করলে বিষাক্ত কিছু খাইয়ে সে এই ঘটনা ঘটাতে পারে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু'টি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত কিছু খাবারের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

   

About

Popular Links

x