Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম, আমার কাজ শেষ জানালেন স্টারমার

বার্নামের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বার্নাম তার প্রথম ভাষণে স্থিতিশীল ও দায়িত্বশীল রাজনীতির একটি পথরেখা তুলে ধরবেন

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম

যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নাম। 

সোমবার (২০ জুলাই) ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, অ্যান্ডি বার্নাম দায়িত্ব গ্রহণের আগে প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া শেষ ভাষণে কিয়ার স্টারমার বলেছেন- ‘‘আমার কাজ শেষ’’। 

এর আগে, শুক্রবার (১৭ জুলাই) লেবার পার্টির নেতা নির্বাচিত হন অ্যান্ডি বার্নাম।  এর ফলে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ নিশ্চিত হয় শুক্রবারেই।বৃহত্তর ম্যানচেস্টারের সাবেক মেয়র ৫৬ বছর বয়সী বার্নাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিবেন উপস্থিত লেবার নেতা ও গণমাধ্যমের সামনে। 

বার্নাম প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার আগে, কিয়ার স্টারমার একটি সংক্ষিপ্ত ভাষণে জানিয়েছেন- তিনি দেশটিকে তার আগের অবস্থার চেয়ে ভালো অবস্থায় রেখে গেছেন। 

এদিকে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগেই বার্নাম তার মন্ত্রিসভায় কে কে থাকবেন তা চূড়ান্ত করে নিচ্ছেন বলে জানিয়েছেন তার সহযোদ্ধাদের।  

লেবার নেতা নির্বাচিত হওয়ার পর বার্নাম যুক্তরাজ্যকে নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এই লক্ষ্য জীবনযাত্রার ব্যয় সংকট এবং ভেঙে পড়া জনসেবা খাতের মতো মৌলিক সমস্যাগুলো দূর করার কথা বলেছেন তিনি। 

এক বার্তায় লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনে নিজের জয়কে বিগত ৪০ বছরের মধ্যে ব্রিটিশ রাজনীতিতে সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন বার্নাম। 

বার্নামের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার পর বার্নাম তার প্রথম ভাষণে স্থিতিশীল ও দায়িত্বশীল রাজনীতির একটি পথরেখা তুলে ধরবেন। 

   

About

Popular Links

x