Saturday, August 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুভেন্দু: বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধরা অনুপ্রবেশকারী নন

তাদের কোনো ধরনের হয়রানি করা যাবে না বলে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় উল্লেখ রয়েছে

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কোনোভাবেই অনুপ্রবেশকারী নন; তারা শরণার্থী। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বিধান উল্লেখ করে তিনি বলেন, এসব সম্প্রদায়ের সদস্যদের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে শরণার্থী হিসেবে বিবেচনা করা হবে।

রাজ্যে ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু বলেন, ‌‌‘‘ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা জীবন রক্ষার্থে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া এসব সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কোনো আইনি মামলা করা যাবে না। একই সঙ্গে পুলিশও তাদের কোনো ধরনের হয়রানি করতে পারবে না বলে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় উল্লেখ রয়েছে।’’

অন্যদিকে, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের শনাক্ত করা হবে এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শুভেন্দু আরও বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ভরণপোষণ বা তাদের দায়িত্ব নেওয়া ভারতের কোনো নৈতিক বা সাংবিধানিক বাধ্যবাধকতা নয়।

   

About

Popular Links

x