যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে পাল্টা জবাব হিসেবে গোটা উপসাগরীয় অঞ্চলজুড়ে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করে দিয়েছে ইরান।
বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
গত ২৮ জুলাই ইরানের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোতে হামলার হুমকি দেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই একাধিক উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই বার্তা দিয়েছে দেশটি।
জানা গেছে, সৌদি আরব, তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে কোন প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যমগুলো।
আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন,ওয়াশিংটনের উপসাগরীয় মিত্ররা যেন ট্রাম্পের ওপর তাদের প্রভাব খাটান, যাতে নতুন করে হামলা চালানো থেকে বিরত রাখে দেশটি।
নাহলে উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিন সম্পদ ও জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
আরাগচির ভাষ্য, “ওয়াশিংটনের উপসাগরীয় মিত্ররা যেন আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং ধ্বংসযজ্ঞ এড়ারত কূটনৈতিক সমাধান বের করে, নাহলে আমরা পাল্টা জবাব দিতে প্রস্তুত।”
সংবাদমাধ্যমগুলো বলছে, এই বার্তার পরপরই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে কথা বলেন। তিনি ট্রাম্পকে কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে অনুরোধ করেন।



