হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি।
জব্দ সাবমেরিন ড্রোনটি একটি ‘রেমুস ৬০০ অটোনোমাস আন্ডারওয়ার ভেহিকেল’ উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নজরদারির জন্য ড্রোনটি মার্কিন বাহিনী ব্যবহার করে আসছিল ড্রোনটি।
আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা এতে থাকা গোয়েন্দা তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছেন বলেও জানিয়েছে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।
যেভাবে জব্দ করলো মার্কিন ড্রোন
বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা নজরদারি এবং বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত এক অভিযানের মাধ্যমে আইআরজিসির নৌবাহিনী হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি সাবমেরিন ড্রোন (ইউইউভি) জব্দ করা হয়।
এর আগে, এ মাসের শুরুতে হরমুজ প্রণালি থেকে একটি সাবমেরিন ড্রোন জব্দ করেছিল আইআরজিসি।



