Wednesday, August 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইউনেস্কো: আফগানিস্তানে ২৪ লাখ মেয়ে স্কুলে যেতে পারছে না 

বর্তমানে আফগানিস্তানে সামগ্রিক সাক্ষরতার হারও নেমে এসেছে ৩৭ শতাংশে

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম

২০২১ সালে তালেবানরা ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানের প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউনেস্কো।

মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ইউনেস্কোর বিবৃতি অনুসারে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ২ লাখ বেড়েছে এবং এই নিষেধাজ্ঞা বহাল থাকলে ২০৩০ সাল নাগাদ তা প্রায় ৪০ লাখে পৌঁছাতে পারে। 

আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত দেশটির সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির পথে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে চলা এই নিষেধাজ্ঞায় লাখো মেয়ে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। 

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আরও সতর্ক করেছে, এ নীতির দীর্ঘমেয়াদি প্রভাব আফগানিস্তানের দক্ষ জনশক্তি, উন্নয়ন ও সামাজিক কাঠামোর ওপর পড়তে পারে। 

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই আফগান নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ ক্রমাগত সীমিত করা হয়েছে। ২০২২ সালের মার্চে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়গুলোতেও নারীদের পড়াশোনা নিষিদ্ধ করা হয়।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। 

এক বছরে এই সংখ্যা আরও ২ লাখ বেড়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৪০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা সংস্থাটির। 

ইউনেস্কোর সমন্বয়ক হোদা জাবেরিয়ান বলেন, ‘‘শুরু থেকেই আমরা বলে আসছি, শিক্ষার ওপর এই নিষেধাজ্ঞার কারণে একটি প্রজন্মগত ব্যবধান তৈরি হচ্ছে। যারা শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে, তাদের মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা ছিল। এটি আফগানিস্তানের বর্তমান শিক্ষা ব্যবস্থার মানগত ঘাটতির বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরছে।’’ 

বর্তমানে আফগানিস্তানে সামগ্রিক সাক্ষরতার হারও নেমে এসেছে ৩৭ শতাংশে। 

   

About

Popular Links

x