Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্কুলে বোরখা ও নিকাব নিষিদ্ধ করার ঘোষণা ইতালির

এছাড়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার কথা জানিয়েছেন জর্জিয়া মেলোনি 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ এবং প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 

রবিবার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি তাদের এক প্রতিবেদনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বক্তব্য তুলে ধরেছে। 

ব্রাদার্স অব ইতালির (এফডিআই) যুব শাখার এক অনুষ্ঠানে মেলোনি বলেন, ‘‘বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করতে শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে একটি প্রস্তাব তোলা হবে। একই সঙ্গে ইতালির শিক্ষা ব্যবস্থায় মানিয়ে নিতে গুরুতর সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতাও আনা হবে।’’ 

এছাড়া দেশটির স্কুলগুলোতে বোরকা ও নিকাব পরিধান নিষিদ্ধ করা হবে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, “আমাদের কাছে, যে কেউ ইতালিতে এসে নিজের ভবিষ্যৎ গড়তে চাইলে তাকে অবশ্যই আমাদের ভাষা শিখতে হবে, সংস্কৃতি বুঝতে হবে এবং নিয়মকানুন মেনে চলতে হবে। তাদের স্বাগত জানানোর এটাই একমাত্র যথার্থ উপায়।” 

মেলোনি বিশেষভাবে বোরকা (কিছু মুসলিম নারীর পরিহিত সর্বাঙ্গ-আবৃতকারী পোশাক) এবং নিকাব (অত্যন্ত রক্ষণশীল মুসলিম নারীদের পরিহিত এমন এক ধরনের পর্দা বা আবরণ, যাতে কেবল চোখ দুটি দেখা যায়)-এই দুটি পোশাক নিষিদ্ধ করার কথা উল্লেখ করেছেন। 

তবে, তিনি হিজাব-অর্থাৎ কিছু মুসলিম নারীর মাথায় পরিহিত স্কার্ফ বা ওড়না সম্পর্কে কোনো কথা বলেননি। 

   

About

Popular Links

x