Thursday, October 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

মার্কিন সেনাদের ধরিয়ে দিলে বা হত্যা করলেই ৩০ হাজার ডলার পুরস্কার!

এর কোনো শর্ত নারীরা পূরণ করতে পারলে তাদের ক্ষেত্রে পুরস্কারের অর্থ দ্বিগুণ হবে 

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম

মার্কিন সেনাদের হত্যা বা জীবিত ধরিয়ে দিলে ৩০ হাজার ডলার অর্থ পুরস্কার ঘোষণা করেছে ইরান।

রবিবার (১৬ আগস্ট) দেশটির সামরিক বাহিনী এ ঘোষণা দেয়। নারীদের জন্য রয়েছে বিশেষ সম্মাননা। এর কোনো শর্ত যদি নারীরা পূরণ করতে পারে তো তাদের ক্ষেত্রে পুরস্কারের অর্থ দ্বিগুণ হবে বলেও জানিয়েছে তারা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

দেশটির সেনাপ্রধান আমির হাতামি ইরনাকে জানান, আর্থিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বিপুলসংখ্যক মানুষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত এপ্রিলে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযানে ট্রাম্পের সেনারা অংশ নেয়। যদিও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরানে স্থলবাহিনী মোতায়েন করেনি যুক্তরাষ্ট্র। 

   

About

Popular Links

x