Tuesday, August 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে নিহত বিশ্বনাথের প্রবাসী মাছুম আহমদ

বাবা ছাড়া তার পরিবারের বাকি সদস্যরা যুক্তরাজ্যেই অবস্থান করেন

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম

যুক্তরাজ্যের লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন মাছুম আহমদ (৪০) নামে সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসী।

সোমবার (১৭ আগষ্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে পরিবারের ধারণা। তিনি বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই যুক্তরাজ্যে বসবাস করতেন মাছুম আহমদ। মাঝে কয়েকবার দেশে এলেও বাবা ছাড়া তার পরিবারের বাকি সদস্যরা যুক্তরাজ্যেই থাকেন। তার একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের ছোট ভাই ও যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া জানান, স্থানীয় সময় রাত চারটার দিকে হঠাৎ পুলিশ এসে তাদের বাসার দরজায় কড়া নাড়ে। দরজা খোলার পর পুলিশ মাছুমের বাসা কি না জানতে চায় এবং তার ছবি দেখতে চাওয়ার পর জানায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন।

মানিক মিয়া জানান, কী কারণে তার ভাইকে গুলি করা হলো তা এখনো তারা জানতে পারেননি; মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

নিহতের বাবা আমির আলী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্যে থাকা আরেক ছেলে মারুফ আহমদ ফোনে তাকে এ খবর জানান। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, "এ বিষয়ে থানায় এখনো কোনো তথ্য পৌঁছায়নি।“

   

About

Popular Links

x