Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি, গ্রেপ্তার ১২

হো চি মিন সিটির আবাসিক এলাকা থেকে রাতে বিড়ালগুলো চুরি করা হয়

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম

ভিয়েতনামে আবাসিক এলাকায় রাতে হানা দিয়ে প্রায় ২,৭০০ বিড়াল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 সোমবার (৫ ‍অক্টোবর) হো চি মিন সিটিতে কথিত বিড়াল ‘চোর চক্রের’ বিরুদ্ধে তদন্তের সময় লোম ছাড়ানোর মেশিন, বিড়াল ধরার ফাঁদ ও ওজন মাপার যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এর আগে, রবিবার (৪ অক্টোবর) রাতে চুরি করা বিড়ালসহ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করা হয়।

ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বৈধ। দেশটির অনেক রেস্তোরাঁয় প্রকাশ্যেই এসব মাংসের বিজ্ঞাপন দেওয়া হয়। তবে বিক্রেতাদের পশুগুলোর উৎসের সনদ সংগ্রহ করতে হয়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চুরি করা বিড়াল প্রতি কেজি অন্তত ৭০ হাজার ডং (২.৭০ ডলার) দরে রেস্তোরাঁয় বিক্রি করা হতো।

পুলিশ এক বিবৃতিতে জানায়, চুরির অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের ২,৭০০ বিড়াল চুরির কথা স্বীকার করেছে।

চলতি বছরের শুরুর দিকে হো চি মিন সিটির পুলিশ পৃথক দুটি বিড়াল ‘চোর চক্রের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করে।

   

About

Popular Links

x