Sunday, October 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

‎‎পাকিস্তানে লংমার্চ ঠেকাতে এবার খাইবার পাখতুনখাওতায় জরুরি অবস্থা

অন্যদিকে, রাওয়ালপিন্ডিতেও ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

রবিবার (১১ অক্টোবর) সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ জরুরি অবস্থা জারি করা হয়। 

এর আগে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে দিনের শুরুতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেওয়া সুপারিশ তিনি অনুমোদন করেছেন তিনি।

অন্যদিকে, ডন বলছে, দেশটির অন্যতম বৃহত্তম জনসংখ্যার শহর রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার আশঙ্কায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

শনিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেন জেলার ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাদিম নাসির। আদেশটি আগামী ৮ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চকে কেন্দ্র করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

৪ অক্টোবর কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে তার দলের নেতা-কর্মীরা পাখতুনখাওয়া প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেন। 

এরমধ্যেই রাওয়ালপিন্ডিতেও ১৪৪ ধারা জারি করেছে দেশটির সরকার। ইতোমধ্যেই ইসলামাবাদ, লাহোরসহ আরও কয়েকটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

 

 

 

   

About

Popular Links

x