Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

টানা তৃতীয় দিন রিয়াদে হুথিদের হামলা

এ হামলায় নিক্ষিপ্ত সব ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করার দাবি করেছে সৌদি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। 

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় চালানো এ হামলায় নিক্ষিপ্ত সব ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করার দাবি করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সোমবার সন্ধ্যার পর রিয়াদ লক্ষ্য করে একটি এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইত লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। তবে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করতে সক্ষম হয়।

এদিকে, হামলার সময় রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার রাতে এক্সে দেওয়া এক বার্তায় হামলার দায় স্বীকার করেন হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

তার দাবি, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেন সীমান্তবর্তী খামিস মুশাইতে অবস্থিত সৌদি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

একই বার্তায় আন্তর্জাতিক বিমান সংস্থা ও সৌদিগামী যাত্রীদের সতর্ক করেন হুথি মুখপাত্র। তার দাবি, মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের অন্য কোনো অঞ্চলের আকাশসীমা নিরাপদ নয়। 

   

About

Popular Links

x