Saturday, October 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতের আন্দোলনে নতুন মাত্রা যোগ করলেন ধ্রুব রাঠি

নির্বাচনে কারচুপির গুরুতর অভিযোগ তুলে আন্দোলনের ডাক দেয় সিজেপি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম

ভারতে ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এবার যুক্তরাজ্যের লন্ডনে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ভারতের প্রখ্যাত কনটেন্ট ক্রিয়েটর ও জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবার (১৭ অক্টোবর) লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে এই কর্মসূচিতে অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ধ্রুব রাঠি লন্ডনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। একই সাথে তিনি শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় সমর্থকদের পার্লামেন্ট স্কয়ারে একত্রিত হওয়ার অনুরোধ জানান।

এর আগে গত সপ্তাহে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত এক বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসা থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয় ধ্রুব রাঠিকে। দিল্লি পুলিশ সে সময় জানায়, রাজধানীতে বিশৃঙ্খলা এড়াতে এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে তাকে আটক করা হয়েছিল।

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ফরম-৬ সংক্রান্ত পরিবর্তনের মাধ্যমে নির্বাচনে কারচুপির গুরুতর অভিযোগ তুলে আন্দোলনের ডাক দেয় সিজেপি। সেই বিক্ষোভের সমর্থনে সুর মেলানোয় ধ্রুব রাঠিকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৭২(২) ধারায় আটক করে গুরুগ্রামের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) কার্যালয়ে রাখা হয়। প্রায় ১৮ ঘণ্টা পুলিশি নজরদারিতে রাখার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।

হয়রানিমূলক আটকের পর মুক্ত হয়ে এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতীয় ভোটাধিকার ও নির্বাচনী স্বচ্ছতার দাবিতে এই বিক্ষোভের ঘোষণা দিলেন তিনি।

   

About

Popular Links

x