Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ আহত ২

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০২:২৮ পিএম

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ দুই বিদেশি নাগরিক আহত হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএর বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। আহত অপর বিদেশি সুদানের নাগরিক।

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আহাদ আল মাসারিহা শহরে পড়লে তারা আহত হন।

দক্ষিণ-পশ্চিম জাজানের শিল্প শহরকে লক্ষ্য করে চালানো হামলায় বেশ কয়েকটি কারখানা এবং বেসামরিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে।

এদিকে, জোটের সদস্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার উপসাগরীয় এই দেশটি লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্র দু’টি লক্ষ্যে আঘাত হানার আগেই আকাশে আটকে দেওয়ার পর ধ্বংস করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

হামলা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

   

About

Popular Links

x