Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আলবেনিয়ার সামরিক কারখানায় অনুপ্রবেশের চেষ্টা, রুশ নাগরিকসহ গ্রেফতার ৩

তিনজন অনুপ্রবেশকারীকে থামাতে গিয়ে দুইজন সেনা সদস্য আহত হয়েছেন

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১১:১০ পিএম

আলবেনিয়ার একটি অস্ত্র কারখানায় অনুপ্রবেশের চেষ্টার দায়ে দুইজন রাশিয়ান এবং একজন ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আলবেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনজন অনুপ্রবেশকারীকে থামাতে গিয়ে দুইজন সেনা সদস্য আহত হয়েছেন।

শনিবার (২১ আগস্ট) আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুইজন রাশিয়ান এবং একজন ইউক্রেনীয় নাগরিক সামরিক কারখানায় প্রবেশের চেষ্টা করে। তাদেরকে থামাতে গিয়ে দুইজন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে ২৪ বছরের এক রাশিয়ান যুবক কারখানার ভেতর ঢুকে ছবি তুলছিল। এক পর্যায়ে সে নিরাপত্তার দায়িত্বে থাকা দুইজন সেনা সদস্যের বাধার মুখে পড়ে। তখন সে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে সে সেনা সদস্যদের ওপর স্প্রে ব্যবহার করে।

বাকি দুইজনের মধ্যে রয়েছেন ২৫ বছর বয়সের একজন ইউক্রেনীয় যুবক এবং ৩৫ বছর বয়সী এক রুশ নারী।

এদিকে, এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী এডি রামা বলেছেন, গ্রেপ্তার তিন ব্যক্তি গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

   

About

Popular Links

x