Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাকে মিললো ১৮ অভিবাসীর লাশ

ওই ট্রাক থেকে ৫ শিশুসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২০ এএম

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাকে ১৮টি মরদেহ পাওয়া গেছে। এছাড়াও ওই ট্রাক থেকে ৫ শিশুসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এ প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ট্রাকটির ভেতরে একটি গোপন কক্ষ বানিয়ে লুকিয়ে শরণার্থী ও অভিবাসীদের বহন 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদজিদিয়েভ জানান, জীবিত উদ্ধার হওয়াদের দ্রুত রাজধানীর হাসপাতালগুলোয় নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা গুরুতর, তবে স্থিতিশীল।

তিনি সাংবাদিকদের বলেন, “ট্রাকে বদ্ধ অবস্থায় থাকায় তাদের অক্সিজেনের অভাব ছিল। শীতে তারা জমে গিয়েছিলেন। শরীর ছিল ভেজা। কয়েক দিন ধরে তারা খেতে পাননি।”

জানা গেছে, ট্রাকটি রাজধানী সোফিয়ার একটি মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ছিল। চালক সেখানে ছিলেন না। তবে কাঠবোঝাই ট্রাকটির একটি গোপন কক্ষে থাকা আরোহীদের সন্ধান পায় পুলিশ।

তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ অভিবাসীদের জাতীয়তা জানায়নি। তবে বুলগেরিয়ার কয়েকটি গণমাধ্যম জানিয়েছে যে, তারা সবাই আফগানিস্তান থেকে এসেছে।

   

About

Popular Links

x