Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানে পোলিও টিকাদানকারী দলের ওপর হামলা, নিহত ২

জঙ্গি হামলায় পাকিস্তানে ২০১২ সাল থেকে অনেক পোলিও টিকাদানকারী এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মী নিহত হয়েছেন

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৪:২০ পিএম

পাকিস্তানে একটি পোলিও টিকাদান দলের ওপর চালানো বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) দেশটির আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের গোমাল শহরে এ ঘটনা ঘটে। আফগানিস্তানের সীমান্তবর্তী এ অঞ্চলটি এক সময় আফগান ও পাকিস্তানি তালেবান জঙ্গিদের অভয়ারণ্য ছিল। 

জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহাম্মদ ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জঙ্গি হামলায় পাকিস্তানে ২০১২ সাল থেকে অনেক পোলিও টিকাদানকারী এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মী নিহত হয়েছেন।

পুলিশ জানায়, হামলায় পোলিও কর্মীদের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। মোটরসাইকেলে চার পোলিও টিকাদানকারী কর্মীকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল পুলিশ।

মোহাম্মদ ইমরান জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে টিকাদানকারী দলের ওপর গুলি চালায়। এতে আহত দুইজন ঘটনাস্থলেই মারা যায় এবং বন্দুকধারীরা পালিয়ে যায়।

গত বছরে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পাকিস্তান সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলা বেড়ে গিয়েছে। আর এতে প্রধান লক্ষ্যবস্তুতে রয়েছেন নিরাপত্তারক্ষীরা।

১ কোটি ২৬ লাখের বেশি শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে সোমবার পাকিস্তানে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তবে উগ্র ধর্মীয় মনোভাব এবং বিভিন্ন ভ্রান্ত ধারণার কারণে দেশটির পোলিও নির্মূল অভিযানে প্রায়শই গুলিবর্ষণ হওয়ায় সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি-না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

   

About

Popular Links

x