Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

তরুণীর আত্মহত্যার চেষ্টার খবরে পুলিশের অভিযান, বাসায় মিললো ৫০০ ইয়াবা

এ ঘটনায় ওই তরুণীসহ তিনজনকে আটক করেছে পুলিশ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম

বরিশাল নগরীতে এক তরুণীর আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে উদ্ধারে গিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরের কালুখান সড়কের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগদিয়া রাইড এলাকার শামিমা খাতুন (২২), গাইবান্ধা সদরের শিবপুর সাহপাড়ার জান্নাত আক্তার (২২) এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার আব্দুল্লাহ আল ফারুক (৩১)।

ওসি মনিরুল জানান, বেলা সাড়ে ৩টার দিকে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ মিজানের ভাড়া বাসায় যায়। সেখানে একটি কক্ষে এক যুবক ও দুই তরুণীকে পাওয়া যায়। এর মধ্যে একজন তরুণী আত্মহত্যার চেষ্টা করছিলেন। পুলিশ বাসায় ঢুকে তাকে নিবৃত্ত করে।

পরে তাদের কথাবার্তায় সন্দেহ হলে দুই তরুণীর ব্যাগ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তিনজনকে আটক করা হয়।

ওসি আরও বলেন, “সোমবার ওই দুই তরুণী নারায়ণগঞ্জ থেকে ইয়াবা নিয়ে মিজানের বাসায় আসেন। মিজান একজন মাদকবিক্রেতা, যিনি নগরীর মাদকসেবীদের কাছে খুচরায় ইয়াবা বিক্রি করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।“

   

About

Popular Links

x