রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় হিথ্রো বিমানবন্দরের সময়সূচীর প্রায় ১৫ শতাধিক ফ্লাইট পরিবর্তন হবে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি হিথ্রো বিমানবন্দরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানের সময় লন্ডনের আকাশ শান্ত রাখতে ব্রিটিশ এয়ারওয়েজের ১০০টি ফ্লাইট ও চারটি ভার্জিন আটলান্টিক ফ্লাইটসহ সব ফ্লাইট বাতিল করা হবে।
হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শেষকৃত্যের শেষে দুই মিনিটের নীরবতার আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) ও পরে ১৫ মিনিটের জন্য সমস্ত উড্ডয়ন ও অবতরণ দেরি হবে।
শোভাযাত্রার জন্য স্থানীয় সময় ১টা ৪৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে বিমানবন্দরে কোনো ফ্লাইট আসবে না।
এছাড়া লং ওয়াক হয়ে উইন্ডসর ক্যাসেলে আনুষ্ঠানিক শোভাযাত্রার জন্য স্থানীয় সময় ৩টা ৩ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিটের মধ্যে কোনও ফ্লাইটের রানওয়ে ছাড়বে না।
এজন্যে হিথ্রো বিমানবন্দরে স্থানীয় সময় ৪টা ৪৫ মিনিট থেকে ৯টা পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হবে।
এছাড়াও ব্যক্তিগত, পারিবারিক, পরিষেবা ও ইন্টারমেন্টের সময় শব্দ কমানোর জন্য ফ্লাইটগুলোকে উইন্ডসর ক্যাসেলের চারপাশ থেকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানান হিথ্রো বিমানবন্দরের কর্মকর্তা।



