Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘সেফটি বেল্ট’ না বেঁধেই ১৫০ ফুট উঁচু থেকে ঝাঁপ, প্রাণ গেলো তরুণীর

ওই তরুণীর প্রেমিকের শরীরে সেফটি বেল্ট বাঁধার পর তাকে ঝাঁপ দিতে বলেন উপস্থিত প্রশিক্ষক। তখন তিনি ভেবে নেন তাকেই ঝাঁপ দিতে বলা হয়েছে

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১২:৪০ পিএম

লাতিন আমেরিকার দেশ উত্তর কলম্বিয়ায় বাঞ্জি জাম্প দিতে গিয়ে ইয়েসিনা মোরালেস গোমেজ (২৫) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সেফটি বেল্টের দড়ি না বেঁধেই দেড়শো ফুটেরও বেশি উঁচু থেকে ঝাঁপ দেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েসিনা মোরালেস গোমেজ/ সংগৃহীত

খবরে বলা হয়, ইয়েসিনা ও তার অ্যাডভেঞ্চারপ্রেমী প্রেমিক দু'জনই বাঞ্জি জাম্পিংয়ের পরিকল্পনা করেছিলেন। সে অনুযায়ী দুজন উত্তর কলম্বিয়ার অ্যামাগার স্কাই বাঞ্জি জাম্পিং সংস্থার কাছে যান। সেখানে তিনি ও তার প্রেমিক একসঙ্গে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এতে বলা হয়, ইয়েসিনার প্রেমিকের শরীরে সেফটি বেল্ট বাঁধার পর তাকে ঝাঁপ দিতে বলেন উপস্থিত প্রশিক্ষক। সেখানে ইয়েসিন ভেবে নেন তাকেই ঝাঁপ দিতে বলা হয়েছে। ভুল বুঝে তিনি ঝাঁপও দেন। এতেই তার মৃত্যু হয় তার।

তবে ওই সময় তরুণীর সঙ্গে তার প্রেমিক ছিলেন না বলে দাবি করেছে কলম্বিয়ার ওই বাঞ্জি জাম্পিং সংস্থাটি।

তাদের দাবি, দুজনকে আলাদা আলাদাভাবে এতে অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়।

মৃত্যুর ঘটনাটি তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। তরুণীর ঘটনার বিষয়ে যাবতীয় তথ্য প্রমাণ জমা দিয়েছে বাঞ্জি জাম্পিং সংস্থা।

   

About

Popular Links

x