Friday, June 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রান্স দম্পতির ‘প্রথম’ সন্তানের অপেক্ষায় ভারত

সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন ভারতীয় এই দম্পতি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৪ পিএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রথমবারের মতো সন্তান জন্ম দিতে যাচ্ছেন এক ট্রান্স দম্পতি। এমন ঘটনা দেশটিতে প্রথমবারের মতো ঘটছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে নৃত্যশিল্পী জিয়া পাভাল জানিয়েছেন, তার সঙ্গী জাহাদ এখন আট মাসের গর্ভবতী।

পোস্টে তিনি লিখেন, “আমাদের বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা জানতে পেরেছি, একটি আট মাস বয়সী ভ্রূণ এখন (জাহাদের) পেটে..., এটি ভারতে প্রথম ট্রান্স পুরুষের গর্ভাবস্থা...।” 

রাজ্যের কোঝিকোড এলাকায় তিন বছর ধরে একসঙ্গে বাস করছেন ভারতের এই ট্রান্স দম্পতি। তারা দুজনই হরমোন থেরাপি নিচ্ছিলেন। তবে সন্তান জন্ম দিতে সম্প্রতি চিকিত্সা বন্ধ করেন তারা।

২১ বছর বয়সী জিয়া মালাপ্পুরম জেলার বাসিন্দা, তিনি শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তার সঙ্গী ২৩ বছর বয়সী জাহাদ তিরুবনন্তপুরমের বাসিন্দা। লিঙ্গ রূপান্তর করা ব্যক্তিদের সমাবেশে তাদের পরিচয় হয়েছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে জিয়া বলেন, “তিন বছর আগে যখন আমরা একসঙ্গে থাকতে শুরু করি, তখন আমরা ভেবেছিলাম আমাদের জীবন অন্য ট্রান্সজেন্ডারদের থেকে আলাদা হওয়া উচিত। বেশিরভাগ ট্রান্সজেন্ডার দম্পতি সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে বাধ্য হয়। তবে আমরা চেয়েছি একটা শিশু আসুক। তাকে আমরা পৃথিবীতে রেখে যেতে চাই।”

এদিকে কোঝিকোড মেডিক্যাল কলেজের চিকিৎসকরা বলছেন, লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়ায় থাকলেও গর্ভধারণে তাদের কোনো শারীরিক চ্যালেঞ্জ ছিল না।

জিয়া বলেন, “ট্রান্স সম্প্রদায় প্রতিনিয়ত সমাজের ভয়ে বাস করছে। অনেক ট্রান্সপিপল আছে যারা বাবা-মা হতে চায়। কিন্তু ভয়ে তারা এগিয়ে আসছে না।”

   

About

Popular Links

x