Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাইজেরিয়ায় সংঘর্ষে গৃহহীন হাজার হাজার মানুষ, নিহত ৮৫

স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান জানান, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৮৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন। ঘরবাড়ি ভেঙে ফেলায় অনেক মানুষ এখন গৃহহীন

আপডেট : ১৯ মে ২০২৩, ১০:১৫ এএম

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যে পশুপালক ও কৃষকদের মধ্যে সহিংসতায় ৮৫ জনের মৃত্যু হয়েছে। তিন হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) স্থানীয় এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। গত সোমবার রাজ্যের মাংগু জেলায় সহিংসতার এ ঘটনা ঘটে।

স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান ড্যানিয়েল জানান, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৮৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া বেশ কিছু ঘর ভেঙে ফেলায় অনেক মানুষ এখন গৃহহীন।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) জানিয়েছে, হামলার পর থেকে হাজার হাজার মানুষ রাস্তায় আশ্রয় নিয়েছেন। শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

সংস্থাটির আঞ্চলিক সমন্বয়কারী ইউজিন নাইলং এএফপিকে বলেছেন, “আমরা তিন হাজার ৬৮৩ জন গৃহহীন মানুষকে পেয়েছি। জরুরি ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।”

প্লাটো রাজ্যটির অবস্থান এমন এক জায়গায়, যার একদিকে অর্থাৎ উত্তরের এলাকাগুলোয় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। আর দক্ষিণে সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টানরা। বহু বছর ধরেই ওই অঞ্চলে প্রাণঘাতী ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা ঘটছে। শেষ এ সহিংসতার কারণ কী, তা এখনো স্পষ্ট নয়। তবে পশুপালক ও কৃষকদের মধ্যে দ্বন্দ্ব প্রায়ই সংঘাতে রূপ নেয়।

রাজ্য জরুরি ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার পরিচালক জুনি বালা জানান, বুধবার সংস্থাটির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন, ‘আমরা ঘরবাড়ি জ্বলতে দেখেছি। বেশি দূরে যেতে পারিনি, কারণ সেখানকার তরুণেরা ক্ষুব্ধ ছিলেন।'

এদিকে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, সোমবারের ওই সহিংসতায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজ্য পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে বলেন, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই সংকট সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বোলা টিনুবুর নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে অন্যতম। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির হাল কিছুদিন আগে ধরেছেন তিনি।

মাঙ্গুতে এই সপ্তাহের আক্রমণের সূত্রপাত কী তা স্পষ্ট নয়; তবে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়শই ভারী সশস্ত্র গ্যাং অভিযান হয়ে থাকে।

   

About

Popular Links

x