Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

পেরুতে তিন হাজার বছর পুরোনো সমাধির সন্ধান

ছয় স্তরের মাটি ও ছাই খনন করে এই সমাধি খুঁজে বের করেন গবেষকরা

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৮:৩১ পিএম

পেরুর উত্তরাঞ্চলে তিন হাজার বছর পুরোনো এক সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। তাদের দাবি, এই সমাধিটি যার তাকে`প্রিস্ট অব পাকোপাম্পা’ বলে ডাকা হতো।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ছয় স্তরের মাটি ও ছাই খনন করে এই সমাধি খুঁজে বের করেন গবেষকরা। তিন হাজার বছর এটি অক্ষত অবস্থায় ছিল। দেহবাশেষের সঙ্গে দুটি সিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পেয়েছেন তারা।

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, পুরোহিত পাকোপাম্পার সমাধি এটি। তার নামেই অঞ্চলটির নামকরণ করা হয়েছে।

গবেষকেরা বলেন, গবেষণার জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ।

পেরুর সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, সিল দেখে ধারণা করা হচ্ছে প্রাচীন যুগে অভিজাত মানুষের শরীরে বিভিন্ন কিছুর ছাপ অঙ্কন করা হতো।

প্রকল্পটির প্রধান উজি সেকি বলেন, “এটি খুব বড় আকৃতির সমাধি। এর ব্যাস প্রায় দুই মিটার ও গভীরতা এক মিটার। এটি দেখতে বেশ অদ্ভূত। সমাধির ভেতর কঙ্কালের মাথা ছিল নিচের দিকে। এক পায়ের ওপর আরেক পা আড়াআড়ি রাখা ছিল। আমার মনে হয় তিনি নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন।”

সেকি বলেন, “এই আবিষ্কার খুই গুরুত্বপূর্ণ। কারণ আন্দিস পর্বতমালার প্রথম ধর্মযাজক হিসেবে তিনি উপাসনালয় নিয়ন্ত্রণ শুরু করেন।”

পাকোপাম্পা অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৫০০ মিটার ওপরে অবস্থিত। এখানে খোদাই ও মসৃণ করা পাথরের নয়টি স্মারক ভবন রয়েছে। এগুলো খ্রিস্টপূর্ব ৭০০-৬০০ বছর নির্মিত হয়েছিল।

জাপানের ন্যাশনাল মিউজিয়াম অব এথনোলজি ও পেরুর ন্যাশনাল ইউনিভার্সিটি অব সান মার্কোসের প্রত্নতাত্ত্বিকদের যৌথ প্রচেষ্টায় অনুসন্ধান প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

   

About

Popular Links

x