Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত ৪১

হতাহত শ্রমিকেরা কী কাজ করতেন এবং তারা কোন দেশের নাগরিক, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি

আপডেট : ১২ জুন ২০২৪, ০৫:৩৭ পিএম

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে শ্রমিকদের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) সকালে এ ঘটনা ঘটে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সাউদ আল সাবাহের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

ওই খবরে কুয়েত পুলিশের কর্মকর্তা মেজর জেনারেল ইদ রাশেদ হামাসের বরাত বলা হয়, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে কর্তৃপক্ষ আগুন লাগার খবর পায়।

আরেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, যে ভবনে আগুন লেগেছে, সেটিতে শ্রমিকেরা থাকতেন। ঘটনার সময় বিপুলসংখ্যক শ্রমিক সেখানে ছিলেন। বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও দুর্ভাগ্যজনকভাবে ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসে বিঘ্ন ঘটায় অনেকে মারা যান।

আবাসিক ভবনে একসঙ্গে এত বেশি শ্রমিকের গাদাগাদি করে থাকা নিয়ে সব সময়ই সতর্ক করা হয় বলেও উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা।

হতাহত শ্রমিকেরা কী কাজ করতেন এবং তারা কোন দেশের নাগরিক, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আগুন লাগার এ ঘটনায় প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে চারজন মারা গেছেন।

কর্তৃপক্ষ বলেছে, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

 

   

About

Popular Links

x