Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত প্রায় ১০০

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকেদের মধ্যে এ সংঘর্ষ ঘটে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর জেরিকোরে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সমর্থকরা মাঠে ঢুকে পড়েন এবং এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে। গিনির হাসপাতাল সূত্রগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে গণহত্যার দৃশ্য বর্ণনা করে জানিয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, “হাসপাতালে যতদূর চোখ যায়, মৃতদেহগুলো সারিবদ্ধভাবে পড়ে আছে। অন্যরা হলওয়েতে মেঝেতে শুয়ে আছে। মর্গে ভর্তি রয়েছে।”
তিনি বলেন, “প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালগুলো মৃতদেহ দিয়ে মর্গে ভরে গেছে।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে ম্যাচ চলাকালীন ম্যাচের বাইরে রাস্তায় বিশৃঙ্খলা এবং মাটিতে পড়ে থাকা অসংখ্য মৃতদেহের দৃশ্য দেখায়। তবে এএফপি তাৎক্ষণিকভাবে এসব ভিডিও যাচাই করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এনজেরেকোর থানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

নিরাপত্তার কারণে নাম গোপন রাখার অনুরোধ করে একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, “রেফারির আপত্তিকর একটি সিদ্ধান্তের মাধ্যমে উত্তেজনা শুরু হয়েছিল। তারপরে সমর্থকরা ফুটবল মাঠে ঢুকে পড়ে ও আক্রমণ চালায়।”

স্থানীয় মিডিয়া বলেছে, রবিবারের এই ম্যাচটি গিনির জান্তা নেতা মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল। মামাদি দোমবুয়ার ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে দেশটির ক্ষমতা দখল করেন এবং পরে তিনি দেশের প্রেসিডেন্ট হন।

   

About

Popular Links

x