Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিরাপদ স্কুলের দাবিতে ক্রোয়েশিয়ায় মৌন মিছিল

মিছিলে ‘এক মা কাঁদলে সব মা-ই কাঁদে’ লেখা প্ল্যাকার্ড বহন করা হয়

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম

ক্রোয়েশিয়ায় একটি প্রাথমিক স্কুলে ছুরি হামলায় সাত বছর বয়সী একজন ছাত্র নিহত এবং বেশ কয়েক জন আহত হওয়ার প্রতিবাদে কয়েক হাজার মানুষ দেশটির রাজধানী জাগরেবে মৌন মিছিল করেছে। তারা স্কুলগুলোতে আরও বেশি নিরাপত্তার আহ্বান জানান। জাগরেব থেকে সংবাদমাধ্যম এএফপি এখবর জানিয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মিছিলের নেতৃত্বদানকারী মানুষ “নিরাপদ স্কুল চাই” লেখা একটি বিশাল ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। তাদের প্ল্যাকার্ডে আরও লেখা ছিল “মোমবাতি বহন নয়, আমরা সমাজের আলো হতে চাই” এবং “এক মা কাঁদলে সব মা-ই কাঁদে”। এদিন ক্রোয়েশিয়ার অন্যান্য বড় শহরগুলোর স্কুলের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এই পদযাত্রার আয়োজনকারী শিক্ষা খাতের তিনটি ট্রেড ইউনিয়নের একটির প্রধান জেলজকো স্টিপিক এটিকে একটি “দুঃখের মিছিল” বলে বর্ণনা করেন।

এর আগে শুক্রবার ক্রোয়েশিয়ার রাজধানীতে একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ১৯ বছর বয়সী এক ব্যক্তি চার ছাত্র ও এক নারী শিক্ষককে ছুরিকাঘাতে আহত করেন। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

কর্তৃপক্ষ জানায়, এই ব্যক্তি মানসিক রোগী। তিনি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। গ্রেপ্তার হওয়ার আগে তিনি নিজেকে ছুরি দিয়ে আঘাত করে আহত করেন।

হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের জাগরেবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

   

About

Popular Links

x