Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

এমা বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার আইন প্রণেতা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর তার জায়গায় নতুন অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন। টিউলিপ সিদ্দিক পদত্যাগ করার পর এমা রেনল্ডসকে এই পদে নিয়োগ দেওয়া হলো।

নতুন অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে এমা রেনল্ডসের নিয়োগ যুক্তরাজ্য সরকারের জন্য একটি নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ৪৭ বছর বয়সী এমা রেনল্ডস ২০২৪ সালের জাতীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার আইন প্রণেতা।

লেবার পার্টি দীর্ঘদিন বিরোধী দলে থাকার পর ২০২৪ সালে ক্ষমতায় ফিরে আসে এবং এমা রেনল্ডস দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে শুরু করেন। এমা রেনল্ডসের নিয়োগ যুক্তরাজ্যের অর্থনৈতিক নীতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এমা রেনল্ডস মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বেও ছিলেন তিনি।

দুর্নীতির অভিযোগ নিয়ে কয়েক সপ্তাহ ব্যাপক সমালোচনার মধ্য দিয়ে যাওয়া টিউলিপ সিদ্দিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। দুর্নীতি আর অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই তার পদত্যাগের দাবি উঠছিল।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ কিছুদিন ধরে ব্রিটিশ সংবাদমাধ্যমের শিরোনাম ছিলেন। তাকে নিয়ে যুক্তরাজ্য সরকার তদন্তও করেছে। তবে তদন্তে কোনো অনিয়মের প্রমাণ মেলেনি বলে পদত্যাগপত্রে লিখেছেন তিনি।

মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করেন।

 

   

About

Popular Links

x