Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শপথ নেওয়ার পর যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

‘ওয়ার্ক ফ্রম হোম’, জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিলসহ একাধিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন তিনি। 

গত কয়েক বছর ক্যাপিটাল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও- এবার সেটি হয়েছে ক্যাপিটল রোটুন্ডায়। বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়ার সিদ্ধান্ত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

হোয়াইট হাউজে ফিরে এসে ওই আদেশে সই করার সময় তিনি বলনে, “ওহ! এটি বড় একটি সিদ্ধান্ত।” তিনি আরও বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এতোদিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র অন্যায্য পরিমাণে অর্থ প্রদান করেছে।

এর আগে কোভিড মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন ট্রাম্প এবং তখনই তিনি এ প্রতিষ্ঠান থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। পরে বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সে সিদ্ধান্ত বাতিল করেন।

ক্যাপিটাল হিলের দাঙ্গাকারীদের ক্ষমা

ট্রাম্প তার প্রত্যাবর্তনের পরপরই নিজের প্রায় ১,৫০০ সমর্থককে কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেছেন।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ওভাল অফিসে বসার পরপর ট্রাম্প বেশকিছু নির্বাহী আদেশে সিই করেছেন। এর মধ্যে ক্যাপিটল দাঙ্গার প্রায় ১,৫০০ জনকে ক্ষমার আদেশও রয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই অনেককে ছেড়ে দেওয়া হবে বলেও মনে করা হচ্ছে।

এসব ব্যক্তি ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন।

ক্যাপিটলে দাঙ্গায় জড়িত হাজার দেড়েক সমর্থককে মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ভাষণ দেন, তখনই তিনি ঘোষণা করেন- ওভাল হাউসে পৌঁছেই তিনি ৬ জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন।

মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন অভিবাসন নীতি এবং আশ্রয়দানের ওপর নতুন কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে এ খবর জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে মার্কিন-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অভিবাসন ঠেকাতে ওভাল অফিসে বসার পরপরই একগুচ্ছ নির্বাহী আদেশ ও ডিক্রিতে স্বাক্ষর করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, “এটি একটি বড় বিষয়।”

তবে এসব আদেশের মধ্যে বিশেষত জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা পরিবর্তনের যেকোনো আদেশ প্রচণ্ড আইনি বিরোধিতার মুখে পড়তে পারে।

অ্যাপয়েন্টমেন্ট বাতিল

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম প্রভাব তার উদ্বোধনের কয়েক মিনিট পরেই স্পষ্ট হয়ে ওঠে। আশ্রয়প্রার্থীদের অভিবাসন প্রক্রিয়ায় সাহায্য করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে চালু করা একটি অ্যাপ অফলাইন হয়ে যায়। এই অ্যাপের মাধ্যমে মূলত সীমান্ত দিয়ে প্রবেশের জন্য আগে থেকেই বুকিং করতে হয়।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এই অ্যাপে ৩০ হাজার লোকের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল।

জন্মসূ্ত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের যে বিধান দেশটির সংবিধানে আছে সেটি বাতিলের পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবিধান স্বীকৃত এই আইনে বদল আনতে চাইছেন তিনি।

ফেডারেল এজেন্সিগুলোকে অবৈধ অভিবাসী কিংবা সাময়িক ভিসাধারী বাবা মায়ের সন্তানকে জন্মসূত্রে নাগরিকত্ব না দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও রাষ্ট্রীয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ সিদ্ধান্ত কার্যকরের জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে।

‘ওয়ার্ক ফ্রাম হোম’ সুবিধা বাতিল

সরকারি কর্মীদের বাসায় থেকে দাপ্তরিক কাজ করার সুবিধা বাতিল করে একটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এই আদেশের ফলে এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তাহে ৫ দিন পূর্ণ সময় দপ্তরে উপস্থিতি নিশ্চিত করতে হবে।

এই নির্বাহী আদেশের বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, সরকারের নির্বাহী শাখার সব বিভাগ ও সংস্থার প্রধানরা যত তাড়াতাড়ি সম্ভব ঘরে বসে কাজের ব্যবস্থা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং সব কর্মীর নিজ নিজ কর্মস্থলে পূর্ণ সময়ের জন্য সশরীর কাজে ফেরার ব্যবস্থা করবেন।

   

About

Popular Links

x