Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটিতে চাকরির বিশাল সুযোগ

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৬ জুলাই পর্যন্ত  

আপডেট : ০৭ জুন ২০২৬, ১১:২২ এএম

‘বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটিতে’ চার ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ জুলাই ২০২৬।

পদের বিবরণ

১. শাখা ম্যানেজার

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর। এমএস অফিস, অটোমেশনসহ কম্পিউটারে পারদর্শী এবং পিকেএসএফের সহযোগী সংস্থায় উক্ত পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।

বেতন: ৩৫,০০০ টাকা। পরবর্তী সময়ে ৩৮,০০০ টাকা।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

২. হিসাবরক্ষক কাম সুপারভাইজার

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর (বাণিজ্য)। এমএস অফিস, অটোমেশনসহ কম্পিউটারে পারদর্শী হতে হবে। ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় উক্ত পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা। পরবর্তী সময়ে ৩২,০০০ টাকা।

বয়সসীমা: ২৫-৩৫ বছর।

৩. ফিল্ড অফিসার

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক। এমএস অফিস, অটোমেশনসহ কম্পিউটারে পারদর্শী হতে হবে। ঋণ কর্মসূচিতে উক্ত পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।

বেতন: ২৫,০০০ টাকা। পরবর্তী সময়ে ২৮,০০০ টাকা।

বয়সসীমা: ২৫-৩০ বছর।

৪. ফিল্ড অফিসার

যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি। এমএস অফিস, অটোমেশনসহ কম্পিউটারে পারদর্শী হতে হবে। ঋণ কর্মসূচিতে উক্ত পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।যোগ্যতাসম্পন্ন নারী কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে

বেতন: ২২,০০০ টাকা। পরবর্তী সময়ে ২৫,০০০ টাকা।

বয়সসীমা: ২৫-৩০ বছর।

আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘মানবসম্পদ বিভাগ’ ‘বিডিএস ভবন’, ০৫ সদর রোড, বরিশাল ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ জুলাই, ২০২৬।

বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে।

   

About

Popular Links

x