Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

ঘটনার পর প্রায় এক মাস ওই ব্যক্তি পলাতক ছিলেন  

আপডেট : ০৭ জুন ২০২৬, ১১:৪৮ এএম

খুলনার ডুমুরিয়া উপজেলায় স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে জনি গাজী (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনার পর প্রায় এক মাস ধরে তিনি পলাতক ছিলেন। 

র‍্যাব ৬ এর অধিনায়ক লে কর্ণেল নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “গত ৬ জুন রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কাঁঠালতলা বাজারস্থ একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রধান আসামি জনি গাজী (২৯) কে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা জেলার ডুমুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।।”  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে জনি গাজী তার স্ত্রী বিথি আক্তারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে বিথি গুরুতর দগ্ধ হন।

তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পর নিহতের বাবা অপুর গাজী ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

   

About

Popular Links

x