Saturday, September 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন ভাতা

পে স্কেল নিয়ে প্রকাশিত গেজেট-এ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

সরকারি চাকরিজীবীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে মাসে তিন হাজার টাকা ভাতা পাবেন। দুইজন সন্তান থাকলে পাবেন ৬ হাজার টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) পে স্কেল নিয়ে প্রকাশিত গেজেট-এ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, অনধিক দুই সন্তানের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ভাতা পাবেন। তবে দুইয়ের বেশি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলেও সর্বোচ্চ দুই সন্তানের জন্যই এ ভাতা দেওয়া হবে। 

তবে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে নেওয়া যাবে না বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।

এই সুবিধা পেতে কী কী শর্ত পূরণ করতে হবে, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান হিসেবে স্বীকৃতি পেতে কী ধরনের সনদ বা কাগজপত্র লাগবে এবং ভাতা পাওয়ার জন্য কীভাবে আবেদন করতে হবে-এসব বিষয় সংশ্লিষ্ট দপ্তরের নিয়ম অনুযায়ী নির্ধারণ করা হবে। আবেদন করতে হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।

   

About

Popular Links

x