Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

দেশের ডিজিটাল রূপান্তরের যাত্রাকে আরও বেগবান করতে এবং নিজেদের মূল ব্যবসায়িক ক্ষেত্রগুলোর পরিধি বাড়াতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল পাওয়ার, পাবলিক অ্যাফেয়ার্স এবং এন্টারপ্রাইজ বিজনেস বিভাগে অভিজ্ঞ পেশাদারদের জন্য তিনটি পদে চাকরির সুযোগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ১৮ জুলাইয়ের মধ্যে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগের পদগুলো হলো: সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার), সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)।

এই পদের মূল দায়িত্ব হলো সৌরবিদ্যুৎ (সোলার), এনার্জি স্টোরেজ, ডেটা সেন্টার এনার্জি এবং স্মার্ট এনার্জি সল্যুশনসহ হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। এর পাশাপাশি গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নয়ন, পণ্যের প্রচার, কারিগরি পরামর্শ প্রদান, বাজার কৌশল নির্ধারণ এবং শক্তিশালী ইকোসিস্টেম গঠনের কাজ করতে হবে।

আবেদনের জন্য প্রার্থীদের ইইই, সিএসই, ইসিই বা ইটিই বিষয়ে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিদ্যুৎ, জ্বালানি, আইসিটি অথবা এন্টারপ্রাইজ সল্যুশন খাতে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে সল্যুশন বা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

এই পদের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে হবে। পাশাপাশি পাবলিক অ্যাফেয়ার্স-এর নানা উদ্যোগ পরিচালনা করা, শিল্প খাতের নীতিমালা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা এবং কোম্পানির ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সহায়ক প্রোগ্রাম বাস্তবায়নের কাজ করতে হবে।

প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রি থাকতে হবে। তবে কমিউনিকেশনস, পাবলিক রিলেশন্স, রাষ্ট্রবিজ্ঞান বা বিজনেস-এ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এছাড়া টেলিকমিউনিকেশন বা আইসিটি খাতে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এই পদের মূল কাজের আওতায় রয়েছে সরকারি খাতে ব্যবসায়িক উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেওয়া, গ্রাহকদের সাথে যোগাযোগ তদারকি, মার্কেট অপারেশনস, সেলস প্রজেক্ট পরিচালনা এবং পার্টনারশিপ বা অংশীদারিত্ব উন্নয়ন করা।

আগ্রহী আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং (বিশেষত ইইই, সিএসই, ইসিই, ইটিই) অথবা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে এন্টারপ্রাইজ মার্কেট, অ্যাকাউন্ট সেলস এবং সরকারি খাতের ব্যবসায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

আগ্রহী যোগ্য প্রার্থীরা হুয়াওয়ের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল অথবা বিডি জবসের লিংকের মাধ্যমে পদগুলোর জন্য সরাসরি আবেদন করতে পারবেন। নিজেদের মূল ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে চমৎকার ক্যারিয়ার গড়ার সুযোগ প্রদানের মাধ্যমে হুয়াওয়ে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে চায়।

 

আগ্রহী প্রার্থীরা নিচের লিংকগুলোর মাধ্যমে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন:

সিনিয়র ফটোভোলটাইক সলিউশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার)

সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট

অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)

   

About

Popular Links

x