জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ‘আইন উপদেষ্টা ও প্যানেল অ্যাডভোকেট’ পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে অস্থায়ী ভিভিতে ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।
চাকরির বিবরণ
১. পদের নাম: আইন উপদেষ্টা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম এলএলবি (স্নাতক) এবং এলএসএম (স্নাতকোত্তর)/ বার-অ্যাট-ল ডিগ্রিধারী হতে হবে এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনসম্পর্কিত মামলা পরিচালনায় ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা। হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত জেলা জজ বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ফি/সম্মানী: আলোচনা সাপেক্ষে
২. পদের নাম: প্যানেল অ্যাডভোকেট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম এলএলবি (স্নাতক) এবং এলএসএম (স্নাতকোত্তর)/ বার-অ্যাট-ল ডিগ্রিধারী হতে হবে এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন-সম্পর্কিত মামলা পরিচালনায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা। হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত জেলা জজ বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ফি/সম্মানী: আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম: ‘সচিব, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ বরাবর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারযোগে প্রেরণ করতে হবে।
আবেদন ফি: ১০০০ টাকা
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬



