Friday, September 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফ্রিজে রাখা খাবার বার বার গরম করে খেলে কী হয়?

বিশেষজ্ঞদের মতে, যেভাবেই সংরক্ষণ হোক না কেন, এক সময়ে ফাঙ্গাস তৈরি হবেই

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

ফ্রিজে রাখা খাবার বার বার গরম করে নিয়মিত খাওয়া মোটেই ভালো নয়। বিশেষ করে যাদের গ্যাস বা হজমের সমস্যা রয়েছে, তাদের জন্য এমন খাবার ক্ষতিকর হতে পারে। এর ফলে হজমের সমস্যা, পেটে ব্যাথা হতে পারে। পেটে ব্যাথা এক সময়ে গ্যাস্ট্রিকের সমস্যারও কারণ হয়ে দাঁড়াতে পারে।

চিকিৎসকরা জানান, ফ্রিজে রাখা খাবার গরম করার সময় অনেক ক্ষেত্রে কিছু ফ্রি র‌্যাডিক্যাল জন্মাতে পারে। এর ফলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়। এমন খাবার দীর্ঘ দিন খেলে পেট ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। তাই হজমের সমস্যার সঙ্গে অ্যানিমিয়া, অস্টিওপোরেসিসের মতো রোগের ঝুঁকিও বাড়তে পারে।

ফ্রিজে রাখা খাবার কতদিন খাওয়া নিরাপদ?

বিশেষজ্ঞরা বলছেন, ফ্রোজেন ফুডের ক্ষেত্রে বিষয়টা আলাদা, সেখানে প্যাকেটের গায়েই লেখা থাকে কত দিন পর্যন্ত ওই খাবার খাওয়া নিরাপদ। তবে রান্না করা খাবার যত বেশি দিন ফ্রিজে থাকে, ততই খাবারের কেমিক্যাল কম্পোনেন্ট বদলাতে থাকে। একটা সময় পরে যেভাবেই সংরক্ষণ হোক না কেন, ফাঙ্গাস তৈরি হবেই।

সাধারণত রান্না করা খাবার ৬-৮ ঘণ্টা ফ্রিজে রাখা নিরাপদ। বড়জোর ১২ ঘণ্টা। কিন্তু তার বেশি নয়।

কী করবেন?

মাঝেমধ্যে ফ্রিজের খাবার গরম খাওয়া ক্ষতিকর নয়। তবে সেটাই যদি অভ্যেস হয়ে দাঁড়ায়, তা হলে অসুবিধা বাড়বে। রান্না করা খাবার খাওয়াটাও জরুরি। একইসঙ্গে তাজা ফল খেতে হবে। এতে শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে।

   

About

Popular Links

x