Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বিদেশি চকলেট বিক্রি করায় জরিমানা

চোরাই পথে আনা বিদেশি ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় 

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ ও ছাড়পত্রবিহীন এবং বৈধ আমদানি ব্যতীত চোরাই পথে আনা বিদেশি ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় সাহেব বাজার কালীমন্দিরের গলিতে অবস্থিত রাহাত এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের অবৈধ মজুত বন্ধ, গুজব প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকল্পে নগরীর তালাইমারী এলাকায় অবস্থিত মেসার্স নয়ান পেট্রোলিয়াম এজেন্সি ও মেসার্স আফরিন ফিলিং স্টেশনে বিশেষ মনিটরিং পরিচালনা করা হয়। 

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। 
 
এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। 

   

About

Popular Links

x