Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাউবি শিক্ষক সমিতির নতুন সভাপতি রেজানুর, সাধারণ সম্পাদক শহীদুর

বাউবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর গেজেট প্রকাশিত হয় রবিবার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৬:৪৭ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এ  বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. কে. এম. রেজানুর রহমান এবং  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. মো. শহীদুর রহমান। 

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ড. মোহাম্মদ আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ মো. শেখ ফরিদ,যুগ্ম সম্পাদক রুবাইয়া রহমান, সাংস্কৃতিক সম্পাদক নুর মোহাম্মদ।

কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন- অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, ড. মো. ইকবাল হুসাইন, ড. মো. আব্দুস সাত্তার, অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, মো. কায়েস বিন রহমান, মো. মশিউর রহমান, শ্রী আশিক বিশ্বাস, এস এম ইকরামুল ইসলাম রাসেল ও মো. মাহমুদুল হাসান।

বাউবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর গেজেট প্রকাশিত হয় রবিবার (২১ জানুয়ারি)। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের শিক্ষক ড. মো. জাফর আহাম্মদ।

   

About

Popular Links

x